জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে প্রায় ৮ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ আগস্ট, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ন
সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় চাঞ্চল্যকর ট্রিপল হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের কাছে স্মারকলিপিটি দেন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, মর্মান্তিক এ হত্যাকাণ্ডে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, সিলেটের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, তাঁর সহধর্মিণী ও গৃহকর্মী নৃশংসভাবে নিহত হয়েছেন। একটি পরিবারের তিন সদস্যকে এভাবে নির্মমভাবে হারানোর ঘটনায় সমিতির নেতৃবৃন্দ গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
স্মারকলিপিতে হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত নিশ্চিত করার পাশাপাশি হত্যার প্রকৃত কারণ ও পেছনের রহস্য দ্রুত উদ্ঘাটনের দাবি জানানো হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সব অপরাধী ও সহযোগীকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন প্রভাব, ক্ষমতা বা অন্য কোনো কারণে ছাড় না পান, তা নিশ্চিত করার দাবি জানানো হয়। তদন্তের অগ্রগতি সম্পর্কে নিহত পরিবারের স্বজনদের যথাযথভাবে অবহিত করা, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে আইনি প্রক্রিয়ায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল এবং আদালতের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
তাছাড়া ভবিষ্যতে সিলেট নগরে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড যেন না ঘটে, সে জন্য আবাসিক এলাকাগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
সমিতির সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. এম. ফয়েজ আহমদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী সুমনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে কার্যনির্বাহী সদস্য এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবির খানসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্রিপল মার্ডার, রায়নগর, স্মারকলিপি, গ্রেপ্তার, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, এসএমপি কমিশনার