
হবিগঞ্জের চুনারুঘাটে সুজন মিয়া (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মিরাশী ইউনিয়নের রাকি গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তার শরীরে আঘাতের চিহ্ন থাকলেও কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সুজন মিয়া উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামণ্ডল গ্রামের বাসিন্দা। তিনি রাকি গ্রামের রশিদ মিয়ার মেয়ের জামাই। বিয়ের পর স্ত্রী ও এক সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ির এলাকায় বসবাস করতেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে রাকি গ্রামের একটি ধানক্ষেতে সুজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন কয়েকজন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে সেখানে লোকজন জড়ো হন। খবর দেওয়া হয় পুলিশকে।
পরে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, রাকি গ্রামের একটি ধানখেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা জানা যাবে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
চুনারুঘাট, হবিগঞ্জ, সুজন মিয়া, রক্তাক্ত মরদেহ, ধানক্ষেত থেকে মরদেহ, যুবকের মৃত্যু, রাকি গ্রাম, মিরাশী ইউনিয়ন, আহম্মদাবাদ ইউনিয়ন, চুনারুঘাট থানা

