১৯ আগস্ট ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবুল কালাম আজাদ

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৯ আগস্ট, ২০২৬ ৫:২২ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের চার সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম আজাদ।


বুধবার (১৯ আগস্ট) সিলেট শিক্ষা বোর্ডের সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম ধানুর কাছে পাঠানো হয়েছে।


অনুমোদিত কমিটিতে পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম ধানুকে সদস্যসচিব করা হয়েছে।


এছাড়া জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলামকে শিক্ষক প্রতিনিধি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত আজিজুর রহমানকে অভিভাবক প্রতিনিধি করা হয়েছে।


ফলে সভাপতি, সদস্যসচিব, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধি এই চার সদস্যকে নিয়ে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠিত হলো।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়, তাহিরপুর, সুনামগঞ্জ, আবুল কালাম আজাদ, এডহক কমিটি, সিলেট শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ