১৯ আগস্ট ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / বন্যপ্রাণী সংরক্ষণ

যুক্তরাজ্যে ধরা’র আব্দুল করিম কিমকে সংবর্ধনা

প্রতিনিধি, যুক্তরাজ্য

প্রকাশঃ ১৯ আগস্ট, ২০২৬ ৮:০১ অপরাহ্ন


বাংলাদেশের পরিবেশ ও নাগরিক আন্দোলনের সংগঠক, 'ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)'-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, সুরমা নদী ওয়াটারকিপার ও 'সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন'-এর কো-অর্ডিনেটর আবদুল করিম কিমের যুক্তরাজ্যে আগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৮ আগস্ট) যুক্তরাজ্যের লুটনের একটি রেস্টুরেন্টে তাঁর শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে এ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন লুটন বারা কাউন্সিলের সাবেক কাউন্সিলর এম এ রাকিব। অনুষ্ঠান পরিচালনা করেন কমিউনিটি ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল।


অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ শামীম আহমদ, লুটন বারা কাউন্সিলের সাবেক মেয়র তাহের খান, সাবেক কাউন্সিলর ইরাক চৌধুরী, রাজনীতিবিদ এম এ মজনু, ইকবাল আহমদ, আব্দুল বাছির, রিয়াজু হক, এস আলম মাখন, সোয়াব উদ্দিন, সহির উদ্দীন, ফরহাদ আহমদ, সেলিম আহমদ, নজরুল ইসলাম, লাহিন আহমদ, মনসুর আহমদ, মাসুদ আহমদ, রাসেল আহমদ ও টিপু চৌধুরী।


বক্তারা আব্দুল করিম কিমের দীর্ঘদিনের পরিবেশ ও নদ-নদী রক্ষা আন্দোলনের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের জলাভূমি, নদ-নদী, হাওর ও জীববৈচিত্র্য রক্ষায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।


সংবর্ধনার জবাবে আব্দুল করিম কিম আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের পরিবেশগত সংকট মোকাবিলা, জলাভূমি ও পরিযায়ী পাখির আবাসস্থল রক্ষা এবং হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা আরও বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে তাঁর পরিবেশ ও নদ-নদী রক্ষার কর্মসূচি অব্যাহত থাকবে।


তিনি বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু কোনো নির্দিষ্ট সংগঠন বা ব্যক্তির নয়; এর সঙ্গে সাধারণ মানুষকেও সম্পৃক্ত করতে হবে। নদী, হাওর, জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

আব্দুল করিম কিম, বাপা, সংবর্ধনা, পরিবেশ আন্দোলন, নদী রক্ষা, যুক্তরাজ্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ