৩১ মে ২০২৬

দৈনন্দিন

শান্তিগঞ্জে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩১ মে, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ন


বিএনপির প্রতিষ্ঠাতা, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

 

শনিবার (৩০ মে) আসর নামাজ শেষে শান্তিগঞ্জের আব্দুল মজিদ জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।  

 

মিলাদ ও দোয়া পরিচালনা করেন, আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাহমুদুল হাসান।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর আলী, উপজেলা বিএনপির যু্গ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবুল, সদস্য মহির উদ্দিন, লুৎফুর রহমান জায়গীরদার খোকন, গোলাম রব্বানী, জিয়াউল হক, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, যুগ্ম-আহ্বায়ক শ্যামল হোসেন, জয়কলস ইউনিয়ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াছ মিয়া, যুগ্ম-আহ্বায়ক হোসাইন আহমদ, দরগাপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান, যুগ্ম-আহ্বায়ক মুকিদ মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবাদুর রহমান, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমদ, যুগ্ম-আহ্বায়ক ডা. শাইখুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবীব উল্লাহ্, যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহীন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া, যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সদস্য জিলানী মিয়া, শহিদুল ইসলাম মুন্সি, মাসুম আহমদ।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা ফরিদ গাজী মোহাম্মদ আলী চৌধুরী, মুহিবুর রহমান মানিক, মনসুর আলম, আলী আহমদ দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, যুগ্ম আহ্বায়ক ওহি আলমগীর, সদস্য জাবেদ হোসেন, মানছুর মিয়া, ইমরান হোসেন, সুনামগঞ্জ জেলা  প্রজন্মদলের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সাবেক রাষ্ট্রপতি, জিয়াউর রহমান, মৃত্যু বার্ষিকী পালিত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ