শ্রীমঙ্গলে ভূমিসেবা ও ভূমি মেলার উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৯ মে, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাতে ভূমিসেবা ও ভূমি মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কস্থ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী, আহ্বায়ক কমিটির সদস্য ইয়াকুব আলী এবং শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মেলা উপলক্ষে ভূমি অফিস প্রাঙ্গণে বিভিন্ন সেবা বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন ভূমিসেবা প্রদান করা হচ্ছে। স্থানীয়দের ভূমি বিষয়ে সচেতন করা এবং সেবা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।
শ্রীমঙ্গল, ভূমি মেলা, ভূমিসেবা মেলা ২০২৬, শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিস