জুলাই সনদ বাস্তবায়ন বিএনপির রাজনৈতিক অঙ্গীকার ও ইশতেহারের অংশ: কয়েস লোদী
দৈনন্দিন
প্রকাশঃ ১৯ মে, ২০২৬ ৬:৫১ অপরাহ্ন
শ্রীমঙ্গলে দুই শ্রমিক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে শহরের চৌমুহনা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ৩ জন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে এ ঘটনায় ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় তিন থেকে চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং যাত্রী ও সাধারণ মানুষরা চরম দুর্ভোগে পড়েন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্বের কথাকাটাকাটির জের ধরে হঠাৎ উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজনকে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা যায়।
সংঘর্ষের কারণে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম মুন্না জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, সংঘর্ষে জড়িতদের শনাক্তে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে উভয়পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধান হবে বলে জানিয়েছন মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী।
শ্রীমঙ্গল, সংঘর্ষ, আহত, ঢাকা–সিলেট মহাসড়ক, যানজট