১৯ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

জগন্নাথপুরে নানা আয়োজনে বাংলা টিভির ১০ বছর পূর্তি উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৯ মে, ২০২৬ ৫:০১ অপরাহ্ন


দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি-র এক দশক পূর্তি উপলক্ষে জগন্নাথপুর উপজেলা-এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার সকালে জগন্নাথপুর উপজেলা পরিষদ সড়কে অবস্থিত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বাংলা টিভির জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দে’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থাপনা করেন সাংবাদিক অমিত দেব। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ব্যবসায়ী শশী কান্ত গোপ, সাংবাদিক হুমায়ুন কবির ও জুয়েল আহমেদ।


এছাড়া শুভেচ্ছা জানান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃপেশ রঞ্জন রায়, কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এবং উপজেলা প্রকৌশলী আজিজুল রহমান আজাদ।


আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা টিভি দীর্ঘ এক দশক ধরে দেশ-বিদেশে বাংলা ভাষাভাষী মানুষের জীবন, সংস্কৃতি ও সমাজের নানা দিক তুলে ধরছে। সংবাদ ও অনুষ্ঠান প্রচারের মাধ্যমে চ্যানেলটি দর্শকদের আস্থা অর্জন করেছে বলেও মন্তব্য করেন তারা।


প্রধান অতিথির বক্তব্যে  জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহসিন উদ্দিন বলেন, বিশ্বজুড়ে বাংলা শ্লোগানে বাংলা টিভি সারাবিশ্বে বাংলা ভাষাভাষীদের কথা তুলে ধরে এক দশক পালন করছে যা সত্যি গৌরবের। তিনি বলেন আমরা আশাবাদী বাংলা টিভি সমাজের নানা অসঙ্গতি সুখ দুঃখের চিত্র তুলে ধরে আগমী দিনে বিশ্বজুড়ে বাংলা কে স্বগৌরবে পৌঁছে দিতে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বাংলা টিভি, বাংলা টিভি প্রতিষ্ঠাবার্ষিকী, জগন্নাথপুর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ