১৯ মে ২০২৬

দৈনন্দিন

শাল্লায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৯ মে, ২০২৬ ৬:৫০ অপরাহ্ন


‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার আয়োজন করা হয়। 

 

মেলা উদ্বোধনের আগে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সারাদেশের সঙ্গে একযোগে অনলাইনের মাধ্যমে শাল্লায় ভূমি মেলার উদ্বোধন করা হয়।

 

উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায় এবং এলজিইডির প্রকৌশলী আরিফ উল্লাহ খান

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জনসচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়। 

 

সভায় বক্তারা জানান, ডিজিটালের এই যুগে ভূমিসেবা এখন একদম হাতের মুঠোয়। কেউ চাইলেই আ্যাপসের মাধ্যমে অনলাইনেও ভূমি সেবা নিতে পারবে। অনেকে নিচ্ছেও। অনলাইনে নির্দিষ্ট ফি দিয়ে জনগণ বিভিন্ন সেবা নিতে পারবে। সেখানে সরকারি নির্দিষ্ট ফি'র বাহিরে অতিরিক্ত কোন টাকা নেওয়ারও সুযোগ নেই। কাউকে কোন ধরনের হয়রানি ছাড়াই ভূমি সেবা দেওয়া হচ্ছে। 

 

তারা আরও জানান, মাঝখানে হয়রানির কিছু অভিযোগ আসে অফিসের বাহিরে থাকা কিছু প্রতারক ও দালালদের বিরুদ্ধে। ভূমি সেবাগ্রহীতাদের সেবিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। 

 

এ সময় বিভিন্ন এলাকা থেকে আসা সেবাগ্রহীতা, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শাল্লা ভূমি মেলা, ভূমি মন্ত্রণালয়, অনলাইন ভূমিসেবা, সুনামগঞ্জ, ভূমি ব্যবস্থাপনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ