এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৫ মে, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীরর আমীর ড. শফিকুর রহমান।
সভায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেন। রোববার (২৫ মে) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ড. শফিকুর বলেন, 'এ দেশের সকল নাগরিক সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে। অন্যান্য নাগরিকদের মতো চা শ্রমিকদের দায়িত্বও সরকারকে সমানভাবে নিতে হবে।'
তিনি বলেন, 'ধর্মের ভিত্তিতে আমরা কাউকে বিবেচনা করি না। আমরা একটি বন্ধুপ্রতিম সমাজ গড়তে চাই। আমরা সবাই এই দেশের মালিক।'
চা শ্রমিকরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত উল্লেখ করে তিনি আরও বলেন, 'আমরা যদি জনগণের ভোটে দায়িত্ব পাই, তাহলে তাদের সম্মানের সঙ্গে বসবাস নিশ্চিত করব। তাদের সন্তানদের প্রতিভার বিকাশে পাশে থাকব।'
সভায় চা শ্রমিকদের শিক্ষিত করে আধুনিক বাগান ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করার চিন্তা ব্যাক্ত করেন ড. শফিকুর। এ সময় চা শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা ডাক দিতে সময় লাগবে, কিন্তু আমাদের পৌঁছাতে সময় লাগবে না।'
উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরীর আমির মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির প্রকৌশলী এম. সায়েদ আলী, সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী, উপজেলা জামায়াতের সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান ও প্রভাষক হামিদ খান, বর্তমান সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নিজাম উদ্দিন প্রমুখ।
চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ছাড়াও ডা. শফিকুর রহমান দিনব্যাপী বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নেন।
চা শ্রমিক, জামায়াত আমীর, ড. শফিকুর রহমান