সিলেটে অতিবৃষ্টি-জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩৪ হাজার হেক্টর জমির ফসল
কৃষি
প্রকাশঃ ৩ মে, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কৃষকদের কাছ থেকে সরকারি বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৩ মে) বিকেলে উপজেলা সদরের খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহাব উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানায়, জগন্নাথপুরের একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন থেকে মোট ৯৯১ জন কৃষকের কাছ থেকে ১ হাজার ৯৮২ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা এবং একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ২ টন ধান কেনা হবে।
খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহাব উদ্দিন জানান, এ বছর উপজেলায় ২ হাজার ৪০৯ জন কৃষক আবেদন করেছিলেন। যাচাই-বাছাই ও লটারির মাধ্যমে ৯৯১ জন কৃষক নির্বাচিত হয়েছেন। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ ধান সংগ্রহ কার্যক্রম চলবে।
জগন্নাথপুর ধান সংগ্রহ, বোরো ধান, সুনামগঞ্জ কৃষি, খাদ্য গুদাম, কৃষক ধান ক্রয়