০৬ আগস্ট ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

ধর্মপাশায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

প্রতিনিধি, ধর্মপাশা, সুনামগঞ্জ

প্রকাশঃ ৬ আগস্ট, ২০২৬ ৭:৩২ অপরাহ্ন


সুনামগঞ্জের ধর্মপাশায় পুকুরে ডুবে পূর্ণ রানী দাস (১০) নামের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।


পূর্ণ ওই গ্রামের স্বপন চন্দ্র দাসের মেয়ে। সে ধর্মপাশা ২ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।


পরিবারের বরাত দিয়ে জানা যায়, দুপুর একটার দিকে সমবয়সী আরও দুই শিশুর সঙ্গে বাড়ির অদূরে একটি পুকুরে গোসল করতে যায় পূর্ণ। গোসলের এক পর্যায়ে ঘাটের সিঁড়ি থেকে পা পিছলে পানিতে পড়ে যায় সে। সঙ্গে থাকা শিশুরা তখন দৌড়ে বাড়িতে গিয়ে খবর দেয়।


খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেন। পরে স্থানীয় দমকল বাহিনীর সদস্যরাও উদ্ধার তৎপরতায় যোগ দেন। প্রায় দেড় ঘণ্টা পর পূর্ণকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান উজ্জ্বল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

স্কুলছাত্রী, পুকুর, গোসল, দুর্ঘটনা, ধর্মপাশা, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ