২৫ এপ্রিল ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে সামনে রেখে গোলাপগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২৬ ৯:০৮ অপরাহ্ন


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সিলেট সফর উপলক্ষে গোলাপগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে হেতিমগঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশবাসীকে একটি সুখি-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে অবিরাম ছুটে চলেছেন তারুণ্যে ভরপুর আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় তিনি আগামী ২ মে সিলেটে আসছেন এবং নির্বাচনি ইশতাহেরর মধ্যে থাকা একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি খাল খননের উদ্বোধন করবেন। 


এমপি বলেন, সিলেটে মাটি তারেক রহমানের ঘাঁটি। বিশেষ করে সিলেট-৬ আসনের দুই উপজেলা গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ধানের শীষের দুর্গ। 

 

উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক চৌধুরী ও পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সিলেটে তারেক রহমানকে স্বাগত জানাতে গোলাপগঞ্জ বিএনপি প্রস্তুত রয়েছে।

 

এদিকে শনিবার (২৫ এপ্রিল) বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের আরেংগাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমরান আহমদ চৌধুরী। 


তিনি বলেন, বর্তমানের শিশুরাই আগামীর বাংলাদেশের নাবিক। সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুললে তারাই উন্নত দেশ গঠনে ভূমিকা রাখবে।

 

ফিনল্যান্ড প্রবাসীদের উদ্যোগে ‘জলিল এন্ড আফিয়া স্মৃতি ফাউন্ডেশন’-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি আব্দুল করিম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

 

এ ছাড়া শনিবার দুপুরে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকায় একটি মাদ্রাসায় দোয়া মাহফিলেও অংশ নেন এমরান আহমদ চৌধুরী।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

তারেক রহমান সিলেট সফর, গোলাপগঞ্জ বিএনপি, এমরান আহমদ চৌধুরী, বিএনপি প্রস্তুতি সভা, সিলেট রাজনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ