২৫ এপ্রিল ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

মৌলভীবাজারে যাত্রা শুরু করলো সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল

প্রতিনিধি, মৌলভীবাজার 

প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২৬ ৭:০৭ অপরাহ্ন


বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল। পত্রিকাটির নবযাত্রা উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।


শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকাটির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল – কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী। 


সাপ্তাহিক “কমলগঞ্জের হালচাল” পত্রিকার সম্পাদক ও প্রকাশক পারভেজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান,কমলগঞ্জ থানার ওসি মো. আব্দুল আওয়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া,প্রবীন সাংবাদিক লেখক ও প্রাবন্ধিক আহমদ সিরাজ,মৌলভীবাজার প্রেসক্লাবেন সভাপতি বকসি ইকবাল,কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হান্নান চিনু,জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান,সদস্য সচিব আবুল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম। সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার বার্তা সম্পাদক সালাহ্উদ্দিন শুভ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিৎ রায়, এম এ ওয়াহিদ রুলু প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব এমপি বলেন,সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকা যেন জনমানুষের পত্রিকা হয়। পত্রিকাটি পাঠকদের আস্থা অর্জনে বস্তুনিষ্ঠতা বজায় রেখে সমাজের দর্পন হিসেবে কাজ করবে বলে বিশ্বাস করি। তিনি পত্রিকার সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল, পত্রিকা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ