২৫ এপ্রিল ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে হাম উপসর্গে একদিনে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২৬ ১:১০ অপরাহ্ন


হাম উপসর্গ নিয়ে সিলেট নিয়ে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একইসাথে নতুন করে ২৩ জনের শরীরে ল্যাব পরীক্ষায় সংক্রমণ নিশ্চিত হয়েছে। 

শনিবার (২৫ এপ্রিল)  বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সংশোধিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজন সিলেট ও অন্য দুইজনের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়।যায়।

জানাযায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৮০ জনের শরীরে ল্যাব কনফার্ম সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৫ জন, সুনামগঞ্জে ৩২ জন এবং সিলেট জেলায় ২৬ জন আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ২০ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৫ জন এবং শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগজুড়ে মোট ১৬৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২২ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৩ জন রয়েছেন। অন্যান্য উপজেলা ও বেসরকারি হাসপাতালেও ছড়িয়ে আছে বাকি রোগীরা।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ নিয়ে চলতি বছরে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১ জন।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেট, হাম, মৃত্যু, শিশু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ