ইংরেজি শেখার সেরা ৫ বই: ঘরে বসেই বাড়ান দক্ষতা
যাপিতজীবন
প্রকাশঃ ২০ এপ্রিল, ২০২৬ ১১:১১ অপরাহ্ন
সময়ের সাথে তাল মেলাতে আজকাল অনেকেই ইংরেজিতে কথা বলেন, ইংরেজিতে লিখেন। কিন্তু প্রাতিষ্ঠানিক ইংরেজি জ্ঞানের সাথে বাস্তবে ব্যবহার উপযোগী ইংরেজির পার্থক্য অনেক। কিন্তু ব্যক্তিগত বা পেশাগত উন্নয়নে ইংরেজি অন্যতম প্রধান হাতিয়ার।
অন্যদিকে ইংরেজি শেখার জন্য কোচিং বা ব্যয়বহুল কোর্স অপরিহার্য বলে মনে করলেও এর একটি চমৎকার বিকল্প রয়েছে। আর সে বিকল্প হলো, বই। সঠিক বই বেছে নিয়ে নিয়মিত চর্চার মাধ্যমে ঘরে বসেই এই দক্ষতা অর্জন সম্ভব।
ইংরেজি শেখার জন্য কার্যকর ও জনপ্রিয় যে ৫টি বই হতে পারে আপনার ব্যক্তিগত উন্নয়নের সহযাত্রী, তার একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো।
১. ঘরে বসে Spoken English
দেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ রচিত এই বইটি মূলত যারা ইংরেজিতে কথা বলতে চান কিন্তু শুরু করতে পারছেন না—তাদের জন্য।
জটিল গ্রামার এড়িয়ে সহজ ও বাস্তবমুখী বাক্য গঠনের মাধ্যমে স্পোকেন ইংলিশ শেখানোর চেষ্টা করা হয়েছে। দৈনন্দিন জীবনের কথোপকথনভিত্তিক উদাহরণ বইটির অন্যতম শক্তি। [বইটি কিনতে এখানে ক্লিক করুন]
২. সবার জন্য Vocabulary
ইংরেজি শেখার অন্যতম ভিত্তি হলো শব্দভাণ্ডার। জনপ্রিয় ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ তার এই বইটিতে সহজভাবে প্রয়োজনীয় ইংরেজি শব্দ শেখানোর পাশাপাশি সেগুলোর ব্যবহারও তুলে ধরেছেন। নিয়মিত অনুশীলনের মাধ্যমে দ্রুত শব্দভাণ্ডার সমৃদ্ধ করার জন্য এটি কার্যকর একটি সহায়ক বই। [বইটি কিনতে এখানে ক্লিক করুন]
৩. ইংলিশে দুর্বলদের জন্য English Therapy
আরেক জনপ্রিয় ইংরেজি শিক্ষক সাইফুল ইসলামের লেখা এই বই যারা ইংরেজিতে দুর্বল এবং আত্মবিশ্বাসের অভাবে পিছিয়ে পড়েন, তাদের জন্য এই ধাপে ধাপে ইংরেজি শেখার একটি গাইড হিসেবে কাজ করে।
সহজ ভাষা, উদাহরণ এবং অনুশীলনের মাধ্যমে ভয় কাটিয়ে ইংরেজিতে দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এই বইয়ে। [বইটি কিনতে এখানে ক্লিক করুন]
৪. সহজ ভাষায় English Grammar
ইংরেজিতে কথা বলায় অনেক দক্ষ হওয়ার পরও ইংরেজি গ্রামার অনেকের কাছেই জটিল মনে হয়। এই বইটি সেই জটিলতাকে সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন সাইফুল ইসলাম।
মৌলিক নিয়মগুলো পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে, যাতে নতুন শিক্ষার্থীরা সহজে বুঝতে এবং প্রয়োগ করতে পারেন। [বইটি কিনতে এখানে ক্লিক করুন]
৫. ইংলিশে দুর্বলদের জন্য Vocab Therapy
সাইফুল ইসলামের এই বইটি মূলত ভোকাবুলারি উন্নয়নের জন্য। বিশেষ করে যারা শব্দের অভাবে ইংরেজিতে নিজেকে আরো সুগঠিতভাবে প্রকাশ করতে পারেন না।
ধাপে ধাপে শব্দ শেখা এবং তা ব্যবহারের কৌশল শেখানোর মাধ্যমে এই বইটি কার্যকর ভূমিকা রাখে। [বইটি কিনতে এখানে ক্লিক করুন]
প্রকাশিত ফিচারটি রকমারি ডটকম এর সাথে সম্বন্ধিত এবং ফিচারটি রকমারি ডটকম এ বিক্রিত বইয়ের একটি প্রমোশনাল নিবন্ধ।
ইংরেজি, পাঠ্য বই, Spoken English, English Grammar, মুনজেরিন শহীদ, সাইফুল ইসলাম, রকমারি