২৩ এপ্রিল ২০২৬

ব্যবসা-বাণিজ্য / উদ্যোগ

বন্ধ সরকারি ৬টি পাটকল বেসরকারি উদ্যোগে চালু হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৩ এপ্রিল, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ন


বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বলেছেন, ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি বন্ধ পাটকলগুলোর মধ্যে ছয়টি আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালু করার সীদ্ধান্ত নিয়েছে সরকার।’

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

 

তিনি বলেন, এতে করে একদিকে যেমন বিনিয়োগ বাড়বে এবং তেমনি রপ্তানি বাড়বে এবং কর্মসংস্থান ও বৃদ্ধি পাবে।

 

মন্ত্রী জানান, পর্যায়ক্রমে বন্ধ বাকি পাটকলগুলো চালু অথবা ইজারা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ জুট মিল, কারখানা চালুকরণ ও ইজারা সংক্রান্ত স্টেকহোল্ডারদের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, মন্ত্রণালয়ের সচিবসহ বিটিএমসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

ব্যবসা-বাণিজ্য থেকে আরো পড়ুন

পাট ও বস্ত্র, পাটকল, উদ্যোগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ