দখল ও দূষণে ধুঁকছে বাসিয়া নদী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৩ এপ্রিল, ২০২৬ ৮:১৪ অপরাহ্ন
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
আবহাওয়া অফিস জানায়, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। পাশাপাশি জেলার এক-দুই জায়গায় বজ্রসহ বৃষ্টি, দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
বৃহস্পতিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সকালে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ এবং সন্ধ্যায় তা ৬৯ শতাংশে নেমে আসে।
আবহাওয়া অফিস আরও জানায়, গত ২২ এপ্রিল সকাল ৬টা থেকে ২৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত ২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি।
এদিকে, আগামীকাল শুক্রবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২৩ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে।
সিলেট তাপমাত্রা, সিলেট আবহাওয়া, তাপমাত্রা বৃদ্ধি, বজ্রসহ বৃষ্টি, আজকের আবহাওয়া