৩১ মার্চ ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে ‘চিহ্নিত ছিনতাইকারী’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ মার্চ, ২০২৬ ৯:১৭ অপরাহ্ন


সিলেটে অভিযান চালিয়ে ‘চিহ্নিত ছিনতাইকারী’ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নগরীর কাজিরবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— সুনামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তেঘরিয়া এলাকার জাহিদুল ইসলাম রাব্বি (৩০) ও ওসমানীনগর উপজেলার মঙ্গল কাপন গ্রামের রায়হান প্রকাশ লাহিন (৩০)।

 

পুলিশ জানায়, কোতোয়ালী মডেল থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। 

 

পুলিশের অভিযোগ, মামলার রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে, জাহিদুল ইসলাম রাব্বির বিরুদ্ধে ৮টি চুরির মামলা এবং রায়হান প্রকাশ লাহিনের বিরুদ্ধে ২টি মারামারির মামলা রয়েছে।

 

এসএমপির অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তার দুজনকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, গ্রেপ্তার, ছিনতাইকারী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ