শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান শ্রমমন্ত্রীর
দৈনন্দিন
প্রকাশঃ ২৬ মে, ২০২৬ ৬:২২ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫০টির অধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন আস-সুমাইত ফাউন্ডেশন।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার জামিয়া সাদিয়া বাসিয়াপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ঈদকে সামনে রেখে এমন উদ্যোগে অসহায় মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম হযরত মাওলানা শায়খ ইকবাল হোসাইন, মাদরাসার মুহতামিম হযরত মাওলানা শায়খ শফিকুর রহমান, হযরত মাওলানা ফরিদ উদ্দিন, ইউপি সদস্য শেখ রেজুওয়ান পারভেজ, আব্দুল হান্নান ও সিজিল খাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন আস-সুমাইত ফাউন্ডেশনের চেয়ারম্যান দায়ী মাওলানা হাসান ফেরদাউসসহ সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই ফাউন্ডেশনের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।
হবিগঞ্জ, বানিয়াচং. ঈদ সামগ্রী