২৬ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

ওসমানীনগরে পথশিশুদের মাঝে তালামীযে ইসলামিয়ার ঈদের পোশাক বিতরণ

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট 

প্রকাশঃ ২৬ মে, ২০২৬ ৯:০৪ অপরাহ্ন


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের ওসমানীনগরে পথশিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।

 

মঙ্গলবার (২৬ মে) দুপুর ২টার দিকে উপজেলার গোয়ালাবাজারে সংগঠনের গোয়ালাবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

 

গোয়ালাবাজার ইউনিয়ন শাখার সভাপতি আলী আসগর ও সাধারণ সম্পাদক মাহিদ আহমদের সার্বিক তত্ত্বাবধানে এই পোশাক বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।

 

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি জাকির হোসাইন, সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিল ও সহ-সাধারণ সম্পাদক সামিউল ইসলাম।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পারিছ আহমেদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক আদিল আহমদ এবং সদস্য মাহফুজ গজনভী সামি, শাহিম আহমেদ, রেদোয়ান আহমদ রিজন, তামিম ইকবাল রাজ ও রুহুল আহমেদ রুহিন।

 

অনুষ্ঠানে বক্তারা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতেই সংগঠনের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে। আগামীতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

ঈদুল আজহা, ওসমানীনগর, সিলেট, পথশিশু, পোশাক বিতরণ, তালামীযে ইসলামিয়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ