২৭ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

বানিয়াচংয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ২, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ২৯ মার্চ, ২০২৬ ৫:১২ অপরাহ্ন


হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। একই অভিযানে এক ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার বিথঙ্গল আখড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রিয়াদুল ইসলাম (২৭) ও দেলোয়ার হোসেন (৫০)। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে একই অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল জলিল ওরফে ময়না মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

বানিয়াচং, ইয়াবা উদ্ধার, হবিগঞ্জ পুলিশ, মাদক অভিযান, আসামি গ্রেপ্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ