২৫ কোটি টাকার গাছ মাত্র ১ কোটিতে বিক্রি
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ২৭ মার্চ, ২০২৬ ৬:০৪ অপরাহ্ন
আগামী ৭২ ঘন্টার মধ্যে ফসলরক্ষা বাঁধের কাজ শেষ করার আল্টিমেটাম জানিয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, 'বাঁধের পাশ থেকে মাটি কেটে বাঁধ নির্মাণকাজ বিগত বছরগুলোতে দেখিনি, একাজে পুরোটাই অনিয়ম হয়েছে। যদি এতে কৃষক ক্ষতিগ্রস্ত হন তবে কেউই ছাড় পাবেন না।'
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের আলমখালী বাঁধ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এসময় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
সাংসদ কামরুল বলেন, 'সংসদ অধিবেশন শেষে ঈদের ছুটিতে ওমরাহ করতে যাই, সেখানে থাকাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে জেনেছি হাওরের একমাত্র বুরো ফসল ঘরে তোলা নিয়ে কৃষকের আতঙ্ক কথা, যে কয়েকটা দিন ওইখানে ছিলাম, গভীর উদ্বেগের মধ্যে পার করেছি আমিও। সরজমিনে এসে এখন যা দেখছি পরিস্থিতি একেবারেই ভালো ঠেকছে না। আল্লাহ সহায় যে পাহাড়ি ঢল এখনো ওইভাবে আসেনি।'
সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্য সাংসদ বলেন, 'পিআইসি গঠনের সময়টাতে নির্বাচনকালীন ব্যস্ততা থাকায় এসব বিষয়ে আমরা মনোযোগ দিতে পারেনি। এ সুযোগ নানা অনিয়ম হয়েছে একাজে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গুরুত্বপূর্ণ কয়েকটি বাঁধের কাজ এখনও শেষ করা হয়নি। আবার যেসব বাঁধের কাজ শেষ হয়েছে তা নিয়েও নানা অভিযোগ পাওয়া গেছে। এককথায় হাওরের একমাত্র বুরো ফসল ঘরে তোলা নিয়ে আমরা ভয়ংকর বিপদের মধ্যে রয়েছি৷'
শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত বাঁধের কাজ শেষ করার তাগিদ দেন, এবং একাজ বাস্তবায়ন করতে যা যা করনীয় তাতে সব ধরনের সহযোগিতা প্রদানের কথা বলেন।
তাহিরপুর, ফসলরক্ষা বাঁধ, কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ হাওর, বোরো ফসল