২৭ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

মোগলাবাজারে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ মার্চ, ২০২৬ ৯:১১ অপরাহ্ন


সিলেটের মোগলাবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। 

 

বুধবার (২৫ মার্চ) বিকেল পাঁচটার দিকে মোগলাবাজার থানার গোটাটিকর বিসিক শিল্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন বাপ্পি মিয়া (৩০) ও মো. সুমন (৩১)। বাপ্পি মিয়া মোগলাবাজার থানার গোটাটিকর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। সুমনের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় হলেও তিনি বর্তমানে ভাসমান হিসেবে সিলেট এলাকায় অবস্থান করছিলেন।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন মোগলাবাজার থানার একটি মামলার সন্দেহভাজন আসামি। মামলাটি ২০২৫ সালের ২৮ ডিসেম্বর দায়ের করা হয়, যার ধারা ৩৭৯ (চুরি)।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

 

এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, আসামিদের আদালতে প্রেরণ করা হবে। নগরীতে চুরি প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, চুর আটক, গ্রেপ্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ