সিলেটে ভারী বৃষ্টিপাতের আভাস, বজ্রপাতের শঙ্কা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২১ মার্চ, ২০২৬ ৭:১৪ অপরাহ্ন
ঈদের ছুটিকে ঘিরে মৌলভীবাজারের পর্যটনকেন্দ্রগুলোতে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। বিশেষ করে শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও আশপাশের এলাকাগুলো ঈদের প্রথম দিন থেকেই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।
সবুজ চা-বাগান, পাহাড়ি পথ আর নিরিবিলি পরিবেশের কারণে এ অঞ্চলে প্রতি ঈদেই পর্যটকদের আগমন বাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার-পরিজন নিয়ে অনেকে ছুটে এসেছেন ‘চায়ের রাজধানী’খ্যাত এই জেলায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ উপলক্ষে আগেভাগেই হোটেল, রিসোর্ট ও পর্যটনকেন্দ্রগুলোতে বুকিং বেড়ে যায়। ঈদের প্রথম দিন থেকেই পর্যটকদের আনাগোনায় ব্যবসায়ীদের মধ্যে ব্যস্ততা দেখা গেছে। এতে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।
শ্রীমঙ্গল শহরের বাসিন্দা লোনা বেগম বলেন, ঈদ মানেই অতিথি। ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে স্বজনরা আসছেন। তাদের জন্য নানা রকম পিঠাপুলি ও খাবারের আয়োজন করেছি।
স্থানীয় ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, ঈদের সময় শ্রীমঙ্গলে সব সময়ই পর্যটকের চাপ থাকে। এবারও ভালো সাড়া পাচ্ছি। ব্যবসা জমে উঠেছে।
একটি রিসোর্টের পরিচালক জানান, ঈদের প্রথম দিনেই পর্যটকদের আগমন শুরু হয়েছে, তবে আগামী দিনগুলোতে আরও বেশি ভিড় বাড়বে বলে আশা করছেন তারা।
ঘুরতে আসা পর্যটকদের মধ্যেও ছিল উৎসাহ। টাঙ্গাইল থেকে আসা মিনারা, তারানা ও মুন্নি বলেন, “ঈদের ছুটি কাটাতে এবার মৌলভীবাজার বেছে নিয়েছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের খুব টানে।”
ঢাকা থেকে আসা আফতাব আহমদ বলেন, “শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে এসেছি। কয়েক দিন থেকে ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে।”
ট্যুরিস্ট পুলিশের শ্রীমঙ্গল জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান চৌধুরী বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থা প্রস্তুত রয়েছে।
মৌলভীবাজার, ঈদ, পর্যটন, ঘুরাঘুরি