সুনামগঞ্জে অনুমোদনহীন স্লিপার বাসের ৪ পরিবহনকে জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৩ আগস্ট, ২০২৬ ১২:২২ অপরাহ্ন
বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ রোববার সকাল ৯টার কিছু আগে আকাশি রঙের একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজ এ মামলায় সাইফুর রহমান সাইফকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে। গত ৯ আগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
প্রসিকিউশনের দাবি, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের সংশ্লিষ্টতা পেয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে মামলাটির তদন্ত এখনো চলছে। জারি করা গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতেই তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। তার সঙ্গে গাড়িচালক আনসার আলীও নিখোঁজ হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
ইলিয়াস আলী সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ইলিয়াস আলী গুম, সাইফুর রহমান সাইফ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানবতাবিরোধী অপরাধ, বিএনপি নেতা ইলিয়াস আলী