২১ আগস্ট ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / প্রকৃতি

শ্রীমঙ্গলে বিদ্যুতায়িত উল্টোলেজি বানর উদ্ধার

প্রতিনিধি, মৌল

প্রকাশঃ ২১ আগস্ট, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুতায়িত হয়ে আহত একটি উল্টোলেজি বানর (সিংহ বানর) উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে বানরটিকে উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে এলাকাটির একটি বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে বানরটি মাটিতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।


খবর পেয়ে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে বানরটিকে উদ্ধার করেন। পরে সেটিকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।


শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত বানরটিকে চিকিৎসা ও সেবা-শুশ্রূষার জন্য রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে। সুস্থ হওয়ার পর এটিকে আবার বনে অবমুক্ত করা হবে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল, উল্টোলেজি বানর, বিদ্যুতায়িত, বন্য প্রাণী, উদ্ধার, বন বিভাগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ