২৭ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

পুলিশের হাতে আটক দুই ‘মাদক ব্যবসায়ী’ ছিনিয়ে নিল সহযোগীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ মার্চ, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ন


সিলেটে পুলিশের হাতে আটক দুই মাদক ব্যবসায়ীকে তাদের সহযোগীরা ছিনিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছে এসএমপি। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর শাহপরাণ থানার দলইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

 

আজ বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নগরজুড়ে আলোচনা-সমালোচনার তৈরি হয়েছে।

 

পুলিশ জানায়, দলইপাড়ার আহমদের দোকানের সামনে একটি পিকআপ (রেজি. নং ঢাকা মেট্রো ঠ-১৪-১২৭৫) তল্লাশি করে ২৯৭ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে শাহপরাণ থানা পুলিশ। আটকরা হলেন—শাহপরাণ থানার আলীবাগ এলাকার মো. ছামছু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও জাবেদ আহমদ (২৬)।


আটকের পর তারা চিৎকার শুরু করলে তাদের সহযোগীরা ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে ২৫ থেকে ৩০ জনের একটি দল পুলিশের পথরোধ করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দলইপাড়ার মুছাব্বির আলীর ছেলে আব্দুল আহাদ কুটন (৪০), এনাম (৩৫), শহিদুল ইসলামের ছেলে সাকিব (২৪), আবুল মিয়ার ছেলে রেবুল (২৭), দত্তগ্রামের হোসেন মিয়ার ছেলে রোমান আহমদ (২৬) এবং আফরোজ মিয়ার ছেলে রাজিব আহমদ (৩৫) এর নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ সময় সুযোগ বুঝে আটক দুই আসামি পালিয়ে যায়।

 

এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনজুরুল আলম বলেন, এ ঘটনায় শাহপরাণ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আটক গ্রেপ্তার, আসামি ছিনতাই, সিলেট , এমএমপি, অপরাধ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ