নবীগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১২ মার্চ, ২০২৬ ৩:১১ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (১১ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন রেলগেট এলাকায় অভিযান চালায়। এ সময় শ্রীমঙ্গল থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গোপাল বাউরি (২৬) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গোপাল বাউরি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বড়াউড়া এলাকার মৃত রামকান্ত বাউরির ছেলে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় দায়ের করা হত্যা মামলার সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব ৯ অভিযান, শ্রীমঙ্গল হত্যা মামলা, গোপাল বাউরি গ্রেপ্তার, মৌলভীবাজার অপরাধ, পলাতক আসামি আটক