২৭ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড

প্রতিনিধি, জৈন্তাপুর, সিলেট

প্রকাশঃ ১২ মার্চ, ২০২৬ ১:১২ অপরাহ্ন


সিলেটের জৈন্তাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বড়গাঙ ও সারী নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদণ্ড দিয়ে ভ্রাম্যমান আদালত। একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে আদালতে পাঠানো হয়েছে।


বুধবার (১১ মার্চ) বেলা ৩টা হতে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার বড়গাঙ নদীর জঙ্গালঘাট, রুপচেং গরুরঘাট ও সারী-২ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয় । অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব সহ জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা।

জানা গেছে, উপজেলার বড়গাঙ নদী সংলগ্ন নিজপাট ইউনিয়নের জাঙ্গালঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে নদীর পাড় কেটে ও ফসলী জমি কর্তন করে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

আটকরা হলেন, উপজেলার লক্ষিপ্রসাদ গ্রামের শহীদ মিয়ার ছেলে ইসমাইল হোসেন (২০), পূর্ব লক্ষিপ্রসাদ গ্রামের রফিকুল হকের ছেলে খাইরুল ইসলাম (২৪) ও জাঙ্গাইল গ্রামের হারুণ মিয়ার ছেলে মামুনুর রশীদ (১৮)। আটকদের মধ্যে একজনের বয়স ১৮ বছরের নিচে।

নিজপাট রুপচেং এলাকায় অভিযানে গেলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে উপস্থিত বালু খেকোরা পালিয়ে গেলে ঘটনাস্থলে থাকা ১০টি ইঞ্জিল চালিত নৌকা করাত দিয়ে কেটে ধ্বংস করা হয়েছে।

সারী-২ এলাকায় নদীর পাড় কেটে ফসলি জমি ধ্বংস করে বালু উত্তোলনের অপরাধে আরো ৪জনকে আটক করে প্রশাসন। আটকরা হলেন, উপজেলার ভিতরগোল এলাকার সফাতউল্লাহর ছেলে জামাল উদ্দিন (২৫) একই গ্রামের খলিলুর রহমানের ছেলে আসাদ আহমেদ (২৮), গোয়াইনঘাট ধর্মগ্রামের অলিউর রহমানের ছেলে সেবুল আহমেদ (৩৫) ও একই গ্রামের শফিক মিয়ার ছেলে আবদুল করিম (৪৫)।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নির্ধারিত স্থান হতে বালু উত্তোলন না করে ফসলি জমি ধ্বংস করে এবং নদীর তীরবর্তী বসতভিটা ঝুঁকিতে ফেলে বালু উত্তোলন করার দায়ে বাংলাদেশ বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনে দুইটি স্থান হতে ৭জনকে সর্বনিম্ন তিনদিন থেকে সর্বোচ্চ তিন মাস মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। একজনের বয়স ১৭ বছর হওয়ায় এজাহারের মাধ্যমে আদালতে সোপর্দ করার নির্দেশ দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে। আদালত তার বিষয়ে সিদ্ধান্ত দিবেন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, জৈন্তাপুর উপজেলা, সরকারি নিষেধাজ্ঞা অমান্য, বড়গাঙ, সারী নদী, বালু উত্তোলন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ