দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৯ এপ্রিল, ২০২৫ ১:২৯ পূর্বাহ্ন
সিলেট দক্ষিণ সুরমা উপজেলায় গোপনে টিলা কাটতে গিযে মাটিচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিমপাড়ায এ ঘটনা ঘটে।
নিহত সুমন আহমদ (৩০) সিলাম ইউনিয়নের রুস্তমপুর টিলাপাড়ার রজব আলীর ছেলে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তবে তিনি দাবি করেন যে টিলা নয়, উঁচু মাটি কাটতে গিযে মাটিচাপায় নিহত হয়েছেন সুমন। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে মোহাম্মদপুর পশ্চিমপাড়ায় টিলার মাটি কেটে গাড়িতে তোলার সময় পার্শ্ববর্তী একটি টিলা ধসে পড়লে মাটিচাপা পড়েন সুমন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টিলা, মাটিচাপা, মৃত্যু, শ্রমিক