১৫ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

রেকারকৃত মোটরসাইকেল আত্মসাতের চেষ্টায় রেকার ড্রাইভার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৮ মার্চ, ২০২৬ ২:১৫ অপরাহ্ন


সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অভিযানে রেকারকৃত একটি মোটরসাইকেল আত্মসাতের চেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ মার্চ) নগরের মেন্দিবাগ পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম লিটন মিয়া (২২)।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্টে ট্রাফিক ডিউটির সময় একটি মোটরসাইকেল কাগজপত্র না থাকায় ট্রাফিক সার্জেন্ট মো. আলম সেটি রেকার করেন। পরে মোটরসাইকেলটি নির্ধারিত ডাম্পিং স্থানে নেওয়ার দায়িত্বে থাকা রেকার ড্রাইভার লিটন মিয়া সেটি নির্ধারিত স্থানে না নিয়ে অন্যত্র নিয়ে যান।

পরবর্তীতে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে এবং অভিযুক্ত লিটন মিয়াকে গ্রেপ্তার করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, 'এ ঘটনায় লিটন মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।'


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

রেকারকৃত মোটরসাইকেল, আত্মসাত চেষ্টা, রেকার, ড্রাইভার গ্রেপ্তার, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ