সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬
যাপিতজীবন
প্রকাশঃ ২১ জুলাই, ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ন
সিলেট বিভাগে নতুন করে হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১০৫ জনে পৌঁছেছে।
মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য বিভাগের বিভাগীয় কার্যালয় প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একই সময়ে ল্যাব পরীক্ষায় নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে ৫১ জন নতুন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এবং অন্যজন সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় তাদের একজনের মৃত্যু হয় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যজনের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় হাম ও রুবেলায় আক্রান্ত ৫৪৫ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জে ২৮৭ জন, সিলেট জেলায় ১৮০ জন, হবিগঞ্জে ৫৬ জন এবং মৌলভীবাজারে ২২ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুইজন রুবেলায় আক্রান্ত ছিলেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৭৩ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৫ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন ভর্তি আছেন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন এবং অন্যান্য হাসপাতালে আরও রোগী চিকিৎসা নিচ্ছেন।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। জেলাটিতে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে। সিলেট জেলায় মারা গেছেন ৩৬ জন, মৌলভীবাজারে ১২ জন এবং হবিগঞ্জে ১০ জন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে ১০১ জন এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে। ফলে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১০৫ জনে।
হাম, সিলেট, মৃত্যু