২১ জুলাই ২০২৬

সংগ্রাম-স্বাধীনতা / জুলাই গণঅভ্যুত্থান

ফিরে দেখা জুলাই অভ্যুত্থান

২১ জুলাই: সাত শতাংশ কোটা বহালের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে চলে শাটডাউন কর্মসূচি

বিশেষ প্রতিবেদক

প্রকাশঃ ২১ জুলাই, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

২১ জুলাই, ২০২৪। কোটা বহাল রেখে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল শুনানির জন্য ধার্য্যকৃত দিন হওয়ায় এদিন সকাল থেকেই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা ছিল। পরে দুপুরে সাত শতাংশ কোটা রেখে ৯৩ শতাংশ মেধায় নিয়োগে আপিল বিভাগের নির্দেশনার আদেশের খবর আসে।

 

আপিল বিভাগের এ সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। জেলা কোটা ও নারী কোটা বাতিল হওয়ায় বৈষম্য আরও বেড়ে যাওয়া এবং সাধারণ শিক্ষার্থীরাই ভবিষ্যতে আরও বেশি বৈষম্যের শিকার হবেন বলে সচেতন নাগরিকরা মন্তব্য করেন।

 

আপিল বিভাগের নির্দেশনার পরও আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানিয়ে দেশব্যাপী শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন।

 

আদালতের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব সেসময় বলেন, আদালতের রায়ের সঙ্গে আন্দোলনের সম্পর্ক নেই। দাবি ছিল নির্বাহী বিভাগের উপর। 

 

এসময় তিনি বলেন, তিন শর্তে আলোচনায় বসবে শিক্ষার্থীরা। শর্তগুলো হলো-ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা, আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠ থেকে তুলে নেওয়া ও আন্দোলনকারী যেসব শিক্ষার্থীদের তুলে নেওয়া হয়েছে তাদের ছেড়ে দেওয়া।

 

এদিন বিকেলে কারফিউ শিথিল থাকার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের সাতটি সংগঠনের যৌথ উদ্যোগে তুরাব হত্যার প্রতিবাদে কর্মসূচি পালন করা হয়। এ সময় তুরাবের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।

 

এছাড়াও এদিন রাতে সিলেট নগরীর ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে আটক করে পুলিশ। এদিন মোট ৬জন আটক করা হয়। কারফিউ চলমান থাকায় এদিন রাতে কোথাও আর সংঘর্ষের খবর পাওয়া যায়নি।


শেয়ার করুনঃ

সংগ্রাম-স্বাধীনতা থেকে আরো পড়ুন

জুলাই গণঅভ্যত্থান, সিলেট, কোটা সংস্কার, আদালতের রায়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ