দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৭ মার্চ, ২০২৬ ৭:২৯ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলায় জলমহাল দখল কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৭ মার্চ) উপজেলার ভাটিপাড়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছেন।
সংঘর্ষে গুরুতর আহত কয়েকজন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন মুরসালিন (২৫), তারাজুল (৩২), রাজরান (২৪) ও গোলাম কিবরিয়া (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিপাড়া গ্রামের পাশের ‘ধলিপুরী ডোবা’ নামের জলমহালটি রাসেল মিয়া ইজারাদার সমিতির কাছ থেকে সাবলিজ নেন। এতে অংশ দাবি করেন শিশির নূর নামের এক ব্যক্তি। সাবলীজপ্রাপ্ত রাসেল মিয়া, শিশির নুরকে অংশীদারিত্ব না দিলে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
পরে শনিবার সকালে রাসেল মিয়ার লোকজন ডোবায় সেচ দিয়ে মাছ ধরতে গেলে শিশির নূরের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পিন্টু তালুকদার জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেটে রেফার করা হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দিরাই, সুনামগঞ্জ, জলমহাল, সংঘর্ষ