দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৭ মার্চ, ২০২৬ ৩:১৫ অপরাহ্ন
সিলেট মহানগরের এয়ারপোর্ট থানার একটি ছিনতাই মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) রাত আনুমানিক ১১ টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানার মজুমদারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মুন্না বেপারী। তার বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া থানার ডিঙ্গামানিক এলাকায়। বর্তমানে তিনি সিলেট নগরের এয়ারপোর্ট থানার মজুমদারি এলাকার তরঙ্গ ৩/৪ নম্বর এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, তিনি এয়ারপোর্ট থানার একটি ছিনতাই মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট ছিনতাই, এয়ারপোর্ট থানা পুলিশ, মুন্না বেপারী গ্রেপ্তার, সিলেট মহানগর পুলিশ, এসএমপি অভিযান