সুনামগঞ্জ সদর হাসপাতাল
পুলিশের কাছে ময়নাতদন্তে ৩ হাজার ও গোসলে ২ হাজার টাকা চাওয়ার অভিযোগ
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ৬ মার্চ, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ন
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হোটেল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও উৎসব বোনাস দেওয়ার দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিকেরা। বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা উপজেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
রাত ১০টার দিকে কিন ব্রিজের দক্ষিণ পাড়ে জড়ো হয়ে শ্রমিকেরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কদমতলী হয়ে হুমায়ুন রশিদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ও সহসভাপতি শাহীন আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, শাহপরান থানা কমিটির যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, জাতীয় ছাত্রদল সিলেট জেলার আহ্বায়ক শুভ আজাদ শান্তসহ বিভিন্ন শ্রমিক নেতা।
বক্তারা বলেন, রমজান মাস মুসলমানদের জন্য আনন্দের হলেও হোটেল খাতের শ্রমিকদের জন্য এটি কষ্টের সময় হয়ে দাঁড়ায়। অনেক ক্ষেত্রে রমজানের আগেই শ্রমিকদের ছাঁটাই করা হয়। আবার যারা কাজে থাকেন, তাদের দিয়ে দ্বিগুণ-তিনগুণ কাজ করানো হলেও অতিরিক্ত মজুরি দেওয়া হয় না।
নেতারা আরও বলেন, সারা বছর শ্রমিকদের পরিশ্রমে প্রতিষ্ঠানের মুনাফা হলেও ঈদ এলে শ্রমিকদের বোনাসের দাবিতে বারবার আন্দোলনে নামতে হয়। অথচ ঈদ বোনাস শ্রমিকদের আইনি অধিকার।
সমাবেশ থেকে দ্রুত হোটেল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ ও ঈদ বোনাস প্রদানের জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
বক্তারা জানান, সরকার ঘোষিত ন্যূনতম মজুরি গেজেট বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না নিলে ঈদের পর শ্রমিকেরা ঐক্যবদ্ধ হয়ে আরও জোরালো আন্দোলনে নামবেন।
সিলেট হোটেল শ্রমিক, ঈদ বোনাস দাবি, হোটেল শ্রমিক মিছিল, সিলেট শ্রমিক আন্দোলন, দক্ষিণ সুরমা সংবাদ