সিলেটে পুলিশের অভিযানে ভারতীয় পেঁয়াজ ও চিনিসহ যুবক আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৫ মার্চ, ২০২৬ ২:০৬ অপরাহ্ন
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ পেঁয়াজ ও চিনিসহ এক যুবককে আটক করেছে। বুধবার (৪ মার্চ) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের পাগইল এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। এ সময় পাগইল এলাকার বাসিন্দা মো. রিমন আহমেদ (২৪) কে আটক করা হয়। তিনি সমুজ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পাগইল এলাকায় রিমন আহমেদের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানে সেখান থেকে ভারতীয় অবৈধ ২০ বস্তা পেঁয়াজ ও ৭ বস্তা চিনি উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৮৭ হাজার টাকা।
এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায়, আটক ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হবে।
এসএমপি, ডিবি অভিযান, সিলেটে অবৈধ পেঁয়াজ, ভারতীয় চিনি উদ্ধার, জালালাবাদ থানা, সিলেট চোরাচালান