বেপরোয়া পিকআপ থামাতে গিয়ে পুলিশের ওপর হামলা, চালক আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩ মার্চ, ২০২৬ ৮:১২ অপরাহ্ন
কিশোরগঞ্জের ইটনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দায়ের হওয়া ফনিবোসন সরকার হত্যা মামলার দুই পলাতক আসামিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। সোমবার (২ মার্চ) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ সড়কের একটি সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অজিত দাস (৪৭) ও হিমেল দাস (৩৫)। তারা এজাহারভুক্ত ৫ ও ৬ নম্বর আসামি। তাদের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার কামালপুর এলাকায়।
র্যাব জানায়, গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে ইটনা উপজেলার কামালপুর এলাকায় পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন ফনিবোসন সরকারের বাড়িতে হামলা চালায়। প্রথমে তার ভাইকে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করা হয়। পরে ফনিবোসন সরকার (৩২) এগিয়ে এলে তাঁকে লক্ষ্য করে টেটা নিক্ষেপ করা হয়। এতে তার ঘাড়ে গুরুতর আঘাত লাগে।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ২১ ফেব্রুয়ারি তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ইটনা থানায় হত্যা মামলা করেন। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার শ্রীমঙ্গলে অভিযান চালায় র্যাব-৯। অভিযানে এজাহারভুক্ত ৫ ও ৬ নম্বর আসামি অজিত দাস (৪৭) ও হিমেল দাস (৩৫)-কে গ্রেপ্তার করা
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ইটনা হত্যা মামলা, র্যাব-৯ অভিযান, ফনিবোসন সরকার, শ্রীমঙ্গল গ্রেপ্তার, জমি সংক্রান্ত বিরোধ