তাহিরপুরে হত্যা মামলায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২ মার্চ, ২০২৬ ২:৩১ অপরাহ্ন
মহানগরের মোগলাবাজার এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব–৯। সোমবার (২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব–৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল মোগলাবাজার থানার ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকর এলাকায় অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করেন। তাদের মধ্যে একজনকে আটক করা হলেও অন্যজন পালিয়ে যান।
আটক ব্যক্তির নাম মিনারা বেগম (৩৫)। তার স্বামীর নাম কাশিম আহমদ চৌধুরী। বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিলইয়া এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, পালিয়ে যাওয়া ব্যক্তির সঙ্গে যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিল মজুত করেছিলেন।
র্যাব জানায়, তার দেখানো মতে রান্নাঘরের সিলিংয়ের ওপর রাখা একটি কার্টনের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে ও উদ্ধারকৃত আলামত মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব–৯, মোগলাবাজার, ফেনসিডিল উদ্ধার, মাদকবিরোধী অভিযান