দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২ মার্চ, ২০২৬ ২:২৪ অপরাহ্ন
হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে এসে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। রোববার (১ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মহানগরের তেমুখী পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
আটক যুবকের নাম শহীদুল আমিন (১৯)। তিনি কক্সবাজারের উখিয়া ক্যাম্প–২ এলাকার বাসিন্দা এবং মৃত নুরুল বশরের ছেলে। পুলিশ জানায়, তিনি আরও দুইজন সমবয়সী বাংলাদেশি বন্ধুর সঙ্গে সিলেটে এসেছিলেন। তল্লাশির সময় তার পরিচয় যাচাই করে আটক করা হয়।
এ বিষয়ে জালালাবাদ থানা সূত্রে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জালালাবাদ থানা, রোহিঙ্গা আটক, তেমুখী পয়েন্ট, শাহজালাল মাজার