দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ মার্চ, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ন
সিলেটে অভিযান চালিয়ে ‘কিশোর গ্যাংয়ের’ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রোববার (১ মার্চ) গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে নগরীর বাগবাড়ী এলাকার তকদীর পয়েন্টের পিডিপি গেইটের সামনে থেকে তাদের আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাদি ইসলাম সানি (১৮), আবুল মড়ল (১৮), নাহিদ আহমেদ রনি (১৮), রিফাত তালুকদার (১৮) ও জনি আহম্মেদ (১৯)। তাদের সবার বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নগরীর বিভিন্ন এলাকায় সক্রিয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কিশোর গ্যাং সিলেট, বাগবাড়ী অভিযান, কোতোয়ালী থানা, দ্রুত বিচার আইন, সিলেট নগর পুলিশ