দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ মার্চ, ২০২৬ ৭:২৬ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে কৃষি জমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে অভিযান চালিয়েছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।
এ সময় দু’জনকে আটকসহ পেলোডার, ট্রাক ও বালু জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম করাদন্ড দেয়া হয়েছে।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে রোববার (১ মার্চ) দুপুরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে জাফলংয়ের লাখেরপাড় ও পাগলা বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বালু লোড আনলোড করার সময় ২ টি পেলোডার, ১টি ট্রাক ও ৪শত ঘনফুট বালু জব্দ এবং কৃষি জমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের সাইটে ৫ টি মেশিন বিনষ্ট করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান, আইনি নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন।
জাফলং বালু উত্তোলন, গোয়াইনঘাট অভিযান, ভ্রাম্যমাণ আদালত, অবৈধ বালু জব্দ, সিলেট প্রশাসন