সিলেটে লাইসেন্সবিহীন হাসপাতাল সিলগালা ও জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ মার্চ, ২০২৬ ১:৩১ অপরাহ্ন
সিলেট নগরের কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে এক ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকা থেকে আব্দুর রহিম (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুর রহিম সুনামগঞ্জের ছাতক উপজেলার টুকেরগাঁও গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সিলেটের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকিরের নির্দেশনায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
পুলিশের দাবি, তিনি চিহ্নিত ছিনতাইকারী এবং কিশোর গ্যাংয়ের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সিলেট মহানগর পুলিশ, কোতোয়ালী থানা, কিশোর গ্যাং, ছিনতাইকারী গ্রেপ্তার, কাষ্টঘর অভিযান