২১ এপ্রিল ২০২৬

রাজনীতি / সরকার

পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, বাজারমূল্য নিয়ন্ত্রণে এ মজুত যথেষ্ট: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশঃ ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৩৮ অপরাহ্ন


বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা। বিশেষ করে রমজান মাসে এই দায়িত্বের গুরুত্ব বেড়ে যায়। আমরা দায়িত্ব নেওয়ার পরপরই রোজা চলে আসায় বিশেষ কিছু করার সময় কম ছিল। তবে আশার কথা হলো আমাদের পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। বাজারমূল্য নিয়ন্ত্রণে এই মজুত যথেষ্ট।

 

তিনি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে আমাদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে হবে। পার্শ্ববর্তী দেশগুলো বড় বড় ডিজিটাল স্কিম গ্রহণ করছে, সরকারি কর্মকর্তাদের এআই (এআই) প্রশিক্ষণ দিচ্ছে। আমরা পিছিয়ে থাকলে বিশ্ব আমাদের করুণার দৃষ্টিতে দেখবে। তাই আগামী পাঁচ বছরের প্রতিটি দিন কাজে লাগিয়ে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করবে।

 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

 

সিলেটের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংসদ সদস্য ও মন্ত্রী খন্দকার মুক্তাদির বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী জীবনমান উন্নয়নের কাজগুলো অগ্রাধিকার পাবে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি ও আইটি খাতের প্রসারে জোর দেওয়া হবে। সিলেটে একটি এআই (এআই) সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার ঘোষণাও দেন তিনি।

 

আইটি পার্কে কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং লাল ফিতার দৌরাত্ম্য কমাতে হবে। সিলেটে প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা প্রয়োজন। আমরা এসব বাধা দূর করে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি, যার প্রতিফলন দ্রুতই দৃশ্যমান হবে।

 

সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন খন্দকার আব্দুল মুক্তাদির। এরপর একসাথে তিনি তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে আজ শুক্রবার নিজ এলাকা সিলেটে ফিরেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

নিত্যপণ্য, খন্দকার মুক্তাদির, বাণিজ্যমন্ত্রী, সিলেট, বাজারদর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ