২২ আগস্ট ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

ছয় মাসের মধ্যে জগন্নাথপুর-শান্তিগঞ্জের অসমাপ্ত কাজ শেষ হবে: এমপি কয়ছর

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২২ আগস্ট, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ন


সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য কয়ছর আহমেদ বলেছেন, ‘বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ দেশের প্রতিটি গ্রামগঞ্জে উন্নয়নের ছোঁয়া লেগেছে।’


তিনি বলেন, ‘আগামী ছয় মাসের মধ্যে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার অসমাপ্ত রাস্তাঘাটের কাজ দ্রুততার সাথে শেষ করা হবে।’


শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টায় জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টসংলগ্ন আলী কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কয়ছর আহমেদ বলেন, ‘বিএনপি ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে শিগগিরই তথ্য সংগ্রহকারীরা ঘরে ঘরে যাবেন।’ তিনি সঠিক তথ্য দিয়ে মাঠপর্যায়ের কর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান এবং এলাকার সার্বিক সমৃদ্ধির জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।


উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সদস্য মির্জা লিকছন আহমেদ।


এ ছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, পৌর বিএনপির নেতা আব্দুল মতিন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জিয়াউর করিম শাহীন, বিএনপি নেতা আব্দুল মুকিত ও লুৎফুর রহমান, যুবদল নেতা আবুল হোসেন ডালিম এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সচিব রুহেল আহমেদ।


সভায় উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, শান্তিগঞ্জ, উন্নয়ন, রাস্তাঘাট, ফ্যামিলি কার্ড, মতবিনিময় সভা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ