১৮ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / প্রকৃতি

সিলেটে ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ২:০৮ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

সিলেট ও আশপাশের এলাকায় ফের মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প সংঘটিত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ছাতক উপজেলা। উৎপত্তিস্থলটি রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।

তিনি আরও বলেন, সিলেট ও আশপাশের এলাকায় ৪ দশমিক ১ মাত্রার এ কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে চলতি মাসের ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩২ মিনিটে সিলেটসহ আশপাশের এলাকায় ৪ দশমিক ০ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

ভূমিকম্প, সিলেট, ছাতক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ