০২ মে ২০২৬

দৈনন্দিন

নগরীতে এনজেএল-ইএনটি সেন্টারে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ মে, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

সিলেট নগরের কাজলশাহ এলাকায় অবস্থিত এনজেএল-ইএনটি সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। 

আগুন লাগার সময় সেখানে ৮-৯ জন রোগী ছিলেন। তবে রোগীদের নিরাপদে বের করে আনলেও তাদের সব মালামাল ভেতরে রয়ে গেছে।

চিকিৎসক নুরুল হুদা নাঈমের চেম্বারে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের উৎপত্তি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ঘটনাস্থলে থাকা ফায়ার ফার্ভিস সদস্য নুর রহমান বলেন, ভেতরে ধোঁয়ার কারণে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা বুঝা যাচ্ছে না। তবে ভেতরে কোনো মানুষ নেই। সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ