সাড়ে ৫ ঘণ্টা পর কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে যান চলাচল স্বাভাবিক
দৈনন্দিন
প্রকাশঃ ১৬ মে, ২০২৫ ৮:১৭ অপরাহ্ন
প্রযুক্তির দুনিয়ায় ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিজেকে সফল করে তুলতে সিলেটে ফ্রি ভিডিও এডিটিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকালে সিলেট নগরীর বন্দরবাজারে রাজা জিসি মাধ্যমিক স্কুলের অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার পরিচালনা করেন পেশাদার ফটোগ্রাফার ও ভিডিও এডিটর প্রভাত পাল।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক উজ্জ্বল মেহেদী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য অভিনেতা বেলাল আহমেদ মুরাদ, দ্য ডেইলি স্টারের সিলেট প্রতিনিধি দ্বোহা চৌধুরী, ঢাকা-দক্ষিণ সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সাঈদ আহমদ হাসান প্রমুখ।
প্রশিক্ষণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে লেখক ও সাংবাদিক উজ্জ্বল মেহেদী বলেন, কাজের প্রতি নিষ্ঠাই প্রভাত পালকে এই জায়গায় নিয়ে এসেছে। তিনি তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
প্রভাত পাল একজন অভিজ্ঞ ভিডিও এডিটর যার ভিডিও সম্পাদনায় ১৬ বছরের পেশাদার অভিজ্ঞতা রয়েছে। তিনি দীর্ঘ পথ পরিক্রমায় ১০০টিরও বেশি ডকুমেন্টারি প্রজেক্টে কাজ করেছেন, যার মধ্যে ছিল সামাজিক সচেতনতা, সংস্কৃতি, ইতিহাস, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ বিষয়ক কাজ। এছাড়াও কাজ করেছেন বিভিন্ন কর্পোরেট ভিডিও, ইভেন্ট ফিল্ম, মিউজিক ভিডিও এবং ইউটিউব কনটেন্টে।
পেশাগতভাবে তিনি একজন ফটোগ্রাফার ও সিনিয়র ভিডিও এডিটর | স্বনামধন্য Nirikh Communications, The frame bd সহ নানা পৃতিষ্ঠানে তার দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে৷ তিনি আন্তর্জাতিক NGO প্রজেক্টে কাজ করার পাশাপাশি ফ্রিল্যান্স ভিডিও এডিটর হিসেবেও কাজ করে থাকেন। এছাড়া বিভিন্ন বিয়ের ভিডিও, সোশ্যাল মিডিয়া কনটেন্ট, মিউজিক ভিডিওসহ বিদেশি ক্লায়েন্টের জন্য ফ্রিল্যান্স প্রজেক্টে তিনি তার মেধা ও দক্ষতার প্রকাশ ঘটান।
সিলেট ভিডিও এডিটিং সেমিনার, ফ্রি ভিডিও এডিটিং, প্রভাত পাল, ফটোগ্রাফার