০২ মে ২০২৬

দৈনন্দিন

শাহজালাল (রহ.) এর ওরস শুরু রোববার

অশ্লীলতা ও অসামাজিকতা বন্ধে কঠোর অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ মে, ২০২৫ ৭:২৯ অপরাহ্ন


সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে বার্ষিক ওরসকে কেন্দ্র করে অশ্লীলতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার (এসএমপি) মো. রেজাউল করিম। শুক্রবার (১৬ মে) বার্ষিক ওরসকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 

পুলিশ কমিশনার বলেন, যেহেতু মাজার একটি পবিত্র জায়গা, সেজন্য এখানে কোন রকমের অশ্লীল ও অসামাজিক কাজ করা যাবে না। ওরসে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় থাকবে। 

তিনি আরও বলেন, মাজারের নিরাপত্তার জন্য পুরো এলাকাটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। তাছাড়াও একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা সার্বক্ষণিক তাদের দায়িত্ব পালন করবেন। 

পুলিশ কমিশনার রেজাউল করিম বলেন, এবার যারাই মাজারে আসবেন, তারা যেনো এই মানসিক প্রস্তুতি নিয়ে আসেন, যেন এখানে কোন রকমের খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। তাছাড়াও প্রতারণার শিকার না হওয়া ও মোবাইল চুরির মতো ঘটনা না ঘটে সেদিকে তারা সর্তক থাকতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়াপারসন উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপিত রেজাউল হাসান কয়েস লোদীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও ইসলামী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  সংবাদ সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যানে মোনাজাত অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, আগামী রোববার ও পরদিন সোমবার হযরত শাহজালাল (রহ.) এর ৭০৬তম বার্ষিক ওরস অনুষ্ঠিত হবে।  ওরসে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত আশেকানরা ভীড় জমান মাজার প্রাঙ্গনে। এসময় অনেকে অশ্লীলতায় মেতে ওঠেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হযরত শাহজালাল (রহ.) ওরস ২০২৫, সিলেট মাজার, অশ্লীলতা রোধ, এসএমপি কমিশনার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ